রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘স্বজন’ এর উদ্যোগে ‘ফ্রিব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মন্নুজান হল শাখা স্বজনের আয়োজনে হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।

প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী আধ্যাপক কামরুন নাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হল সুপার নিলুফার ইয়াসমিন। পরে মন্নুজান হলের প্রভোস্ট প্রফেসর তানজিমা জোহরা হাবিব তাদের কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্বজনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি ইমাম উদ্দিন ইমু, সহ-সভাপতি ফাহমিদা লাইজু, লাবু রেজা, সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল, সাংগনিক সম্পদক তারেক মাহমুদ, প্রচার সম্পাদক রেজাউল করিম শামীম, দপ্তর সম্পাদক আব্দুর রশিদ, সহ-অর্থসম্পাদক আশিক, মন্নুজান হলের সভাপতি সুরভী পারভীন, সাধারণ সম্পাদক আম্বিয়া খাতুন আখি ঐশিসহ স্বজনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এসময় স্বজনের সভাপতি ইমাম উদ্দিন ইমু বলেন, স্বজন সবসময় মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সকলে যেন ব্লাডের গ্রুপ জেনে রক্ত দানে এগিয়ে আসে এজন্যই এধরনের আয়োজন।

এছাড়া হল শাখাগুলোর কার্যক্রমকে গতিশীল করা এবং সবাইকে স্বজন সম্পর্কে ধারনা দেওয়া এ কর্মসূচির উদ্দেশ্য।

উল্লেখ্য‘এসো মোরা হই স্বজন, থাকবে মোদের রক্তের বন্ধন’ প্রতিপাদ্যেকে নিয়ে ২০০২ সালের ১২ অক্টোবর রাবিতে স্বজন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সারা দেশে তাদের ১০ হাজারের অধিক কর্মী রয়েছে। প্রতি মাসে স্বজন গড়ে দুই’শ ইউনিট রক্ত দান করে থাকে।

এসএইচ