দীর্ঘদিন ছাত্র ধর্মঘট, ঈদুল আযহা, শারদীয় দুর্গাপূজা, ভর্তি পরীক্ষা ও শরৎকালীন ছুটি শেষে রোববার থেকে সচল হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবুজ ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. সিরাজ উদ দৌলাহ বলেন, দীর্ঘ ৪৩দিন ছুটি শেষে রোববার থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার ব্যাপারে প্রক্টর বলেন, শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ক্লাস ও পরীক্ষা সম্পন্ন করতে পারে সেজন্য ক্যাম্পাসে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে।
তিনি আরো বলেন, আগামী ১১ নভেম্বর থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিভিন্ন ইউনিটের মৌখিক পরীক্ষা শুরু হবে।
এএইচ





