রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় ২য় দিনের মত বিক্ষোভ ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্রীরা। এসময় তারা জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আজ দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে মেয়েরা এই বিক্ষোভ ও প্রতিবাদ জানায়।
এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী নামিরা নাওয়ার বলেন, মেয়ে হিসেবে আমরা এই নিরব প্রতিবাদ করেছি। আমরা ছেলেদের কাছে মা,মেয়ে নিজেদের প্রতিবাদ নিজেরা করব।
একই বিভাগের শিক্ষার্থী আয়েশা আজাদ সামিয়া বলেন, আমরা সাধারন শিক্ষার্থী। আমাদের মেয়েদের পক্ষ থেকে আমরা মানববন্ধনে দাড়িয়েছি। আমাদেরকে নারী হিসেবে দেখুন, পণ্য হিসেবে নয়। আমরা আমাদের সচেতনতা নিশ্চিত করতে চাই।
 
সোহেল/এমআর