বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।

২০১৫ সালের প্রিলিমিনারি টেস্ট স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর শিক্ষক নিবন্ধন পরীক্ষা সকাল ১০টা হতে সকাল ১১টা পর্যন্ত এবং কলেজ পর্যায়ের প্রিলিমিনারি টেস্ট বিকাল ৩টা হতে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ৫২২ জন। এর মধ্যে স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ১৩ জন এবং কলেজ পর্যায়ের পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৫০৯ জন।

ইতোমধ্যে পরীক্ষার্থীদের প্রবেশপত্র অনলাইনে প্রেরণসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

জেআই