ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে নয়জন শিক্ষার্থীকে সাময়িক শাস্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৫৩ তম সভায় এই সুপারিশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন বিভাগের বার্ষিক ও সেমিস্টার পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তাদের এই শাস্তি দেওয়া হয়। শাস্তিতে সাতজন শিক্ষার্থীর সকল কোর্সের পরীক্ষা এবং দুইজনের সংশ্লিষ্ট একটি কোর্সের পরীক্ষা বাতিল করা হয়।
ধর্মতত্ব অনুষভূক্ত দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান, সুলাইমান, আহসান খন্দকার এবং সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত লোক-প্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিল্লাল হোসেন, তারিকুল ইসলামের সকল কোর্স বাতিল করা হয়েছে। এছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ১০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান ও আবু জায়েদ শেখকেও একই শাস্তি সুপারিশ করেছে পরীক্ষা শৃঙ্খলা কমিটি। এদিকে আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের হোসনে আরা খাতুন ও জুঁথি খাতুনের সংশ্লিষ্ট একটি কোর্সের পরীক্ষা বাতিল করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ লাভলু প্রমুখ।
মুনজুরুল/এসএম





