রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন ৩ নভেম্বর ২০১৬ থেকে শুরু হবে। নিবন্ধনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০১৬।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. মশিউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর এবং এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীগণ এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।

প্রসঙ্গত, ১০ম সমাবর্তন আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।

আশিক/ এআই