বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিশুদের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আনন্দময় ও কার্যকর শিক্ষা নিশ্চিত করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলাকে আরও গুরুত্ব দিতে তা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সারা দেশের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস প্রদানের উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মিড ডে মিল কর্মসূচি সম্প্রসারণ করা হচ্ছে। সরকারের লক্ষ্য, এ বছরের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি চালু করা।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের বিকাশ ও সম্ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।”
অন্যদিকে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, খেলাধুলাকে এমন পর্যায়ে উন্নীত করা হবে, যাতে এটি শুধু বিনোদনের মাধ্যম না থেকে ভবিষ্যতে পেশা হিসেবেও প্রতিষ্ঠা পেতে পারে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে শুরু হওয়া প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ে আটটি বিভাগের চ্যাম্পিয়ন আটটি বালক ও আটটি বালিকা দল চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে। জাতীয় পর্যায়ের খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের শেষ পর্ব শুরু হয়েছে।
এস