চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এ এফ রহমান হলে তল্লাশি চালিয়ে ১টি রামদা, ৬টি কিরিচ, ৭টি রড, ৩৭টি লাঠি, ৬ বস্তা পাথর, শিবিরের শতাধিকবই ওকাগজপত্র উদ্ধার করেছে পুলিশ।
এ সময় শিবির সন্দেহে দু’জনকে আটক করা হয়। তবে আটকদেরপরিচয় তাৎক্ষণিক জানায়নি পুলিশ।
সোমবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তল্লাশি চালানো হয়।
অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেহাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিজাম উদ্দিন।
তিনি জানান, শিক্ষক বাসে হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে দু’জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





