প্রাণঘাতী করোনা ভাইরাস
করোনা তুই মহামারী,করোনা তুই বিপদগামী,
করোনা তুই বিশ্ববাসীর হৃদয়ের আহাজারি ---
ভাইরাসের ছোঁয়াছে বিষ এ, কেড়ে নিলি তুই
লাখো মানুষের তাঁজা প্রাণ।
সংক্রমণের ভয়ে মৃত ব্যক্তির গোসল হচ্ছে ভয়ার্ত চোখে!
হচ্ছে দাফন হচ্ছে কাফন হচ্ছে জানাজা সবই হচ্ছে
স্বাস্থ্যবিধি মেনে ;
কেউ বা গর্ত করে দড়ি দিয়ে টেনে দিচ্ছে মাটিচাপা
দেখছে মানুষ দূর থেকে চেয়ে, অশ্রু ভেঁজা চোখে।
সারাবিশ্বে এখন লকডাউন চলে --
সবাইকে এখন থাকতে হবে দূরত্ব বজায় রেখে,
ভাইরাসের সংক্রমণের ভয়ে ঘর বন্দি কোয়ারেনটাইনে।
করোনা তুই বিশ্ব বাসীর পাপের ফল, আল্লাহ পাকের গজব
আল্লাহ আমরা ভুল করেছি পাপ করেছি রহম কর তুমি ;
তুমি সর্ব শক্তিমান তুমি দয়ালু রক্ষা কর মোদের
হে মহান আল্লাহ।
লেখিকা :
জান্নাতুল আনজুম ঐশী
অনার্স তয় বর্ষ
মাগুরা সরকারি কলেজ।
সাইফুল্লাহ/ এইচএন





