শনিবার (২০ মে) সকালে শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভর্তি কমিটি সূত্র থেকে জানা গেছে, এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘এ’ ‘বি’ এবং ‘সি’ তিন ইউনিটে সারা দেশে অংশ নিচ্ছে ৩ লাখ ২ হাজার ২৩১ জন। এর মধ্যে ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৬ হাজার ৪৩৪ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ৩৯ হাজার ৮৬৪ জন এবং ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এদিকে শনিবার (২৭ মে) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৪৪ জন, শনিবার (৩ জুন) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬ হাজার ৩৯ জন শিক্ষার্থী শাবিপ্রবি কেন্দ্রে অংশ নেবেন।

ড. মাহবুবুল হাকিম বলেন, ভর্তি পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম শেষ হয়েছে। শনিবার দুপুর ১২ টা থেকে বেলা ১টা পর্যন্ত ক্যাম্পাসের শিক্ষা ভবন ‘এ’ ‘বি’ ‘সি’ এবং ‘ডি’ ভবনে বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে আমাদের কেন্দ্রে ২ হাজার ৫৬১ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

এনএইচ