জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রবেশপত্র ডিজিটাল স্বাক্ষরসহ ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। যে কোন পরীক্ষার্থী অন-লাইন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এই প্রথম জাতীয় বিশ্ববিদ্যালয়ে এ ব্যবস্থা প্রবর্তণ করা হল। এ ব্যবস্থার ফলে শিক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহের ভোগান্তি আর হবে না। দূর-দূরান্তের কলেজ কর্তৃপক্ষকেও আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে না। এর ফলে সময় ও অর্থের অপচয় রোধ হবে।

প্রবেশপত্র সংগ্রহ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info/admit) থেকে জানা যাবে।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই