রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের ২০১৫ সালে শোয়েব শাহরিয়ারকে সভাপতি ও হাসান তারিককে সেক্রেটারি করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার দুপুরে রাবি শাখা শিবিরের প্রচার বিভাগের বরাত দিয়ে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৬ মার্চ নগরীতে এক মিলনায়তনে অনুষ্ঠিত সদস্য সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এক বছরের জন্য সভাপতি এবং সদস্যদের পরামর্শক্রমে সেক্রেটারি মনোনয়ন দেওয়া হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন।
অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্য রাখেন রাবি শাখা শিবিরের সদ্য বিদায়ী সভাপতি আশরাফুল আলম ইমন।
এমকে