জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে কি কি কর্মসূচী অন্তর্ভুক্ত করা যায় এ বিষয়ে আইডিয়া প্রদানের আহবান জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (০৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে উদ্দেশ্য করে বলা হয়, মুজিববর্ষ উদযাপনে সরকার কতৃক গৃহীত পরিকল্পনার উপর ভিত্তি করে বুটেক্সে এ শতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে গত ০২ ডিসেম্বর শিক্ষক সমিতির সভাপতি ও ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামানকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়।
পরবর্তীতে কমিটির মিটিংয়ে গৃহীত সিদ্ধান্ত অনুসারে বিশ্ববিদ্যালয়ের সকলের কাছে এ আহবান জানানো হয়।
এতে কার্য আইডিয়া প্রদানকারীদের ([email protected]) ইমেল ঠিকানায় আইডিয়া প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়।
তাসবিহ/এমবি





