গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামীকাল রবিবার (৪জুন) থেকে খুলনা বিশ্ববিদ্যালয় খুলবে। সেই সাথে যথারীতি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। 

আজ শনিবার সকালে খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান টাইমনিউজবিডি.কমকে এ তথ্য নিশ্চিত করেন। 

উল্লেখ্য, গত ২১ মে থেকে ০১ জুন ২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়। ২ ও ৩ জুন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রবিবার খুবির ক্লাস শুরু হবে।

তামিম/এমএনজে