‘ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন' প্রতিষ্ঠা করেছে অত্র বিভাগের প্রাক্তন ছাত্ররা।

এ উপলক্ষে গতকাল ১৭ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় ইউনিভার্সিটির ড. এম. আই পাটোয়ারী অডিটরিয়ামে প্রাক্তন ছাত্রদের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডীন প্রফেসর ড.মো. সানাউল্লাহ, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সেরাজুল ইসলাম প্রধানসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

সভার সর্বসম্মতিক্রমে মো. মাজিদুল ইসলামকে সভাপতি, এস. এম পাটোয়ারী মিঠুকে সাধারণ সম্পাদক, ওমর ফারুককে সহ-সভাপতি, খায়রুল বাশার মামুনকে কোষাধ্যক্ষ ও ইয়াসিন মোতালিবকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।

কমিটির সদস্যরা হলেন- আরিফুর রহমান দিপু, শহিদুল হক, সেলিম জাহাঙ্গীর, রাশেদুল ইসলাম, কামাল মোশারেফ, মনিরুজ্জামান, মাহমুদুর রহমান, আবদুল্লাহ সাইক, মো. ইমন, মো. ইউসুফ, হিমু, তাপসি রাবেয়া বিথীসহ ই.ই.টি.ই বিভাগের প্রতিটি ব্যাচের ক্যাপ্টন সদস্য বলে গন্য হবেন।

জেএ