পূর্ব ঘোষণা অনুযায়ী জঘন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধারের তৎপরতায় এবার শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এলাকাবাসী।
পুরান ঢাকার বংশালের ২৬ নম্বর পুরাতন মোগলটুলী এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বজলুর রহমান হল (বর্তমানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়) উদ্ধারকে কেন্দ্র করে সকাল থেকেই তীব্র উত্তেজনা দেখা দেয়।
শিক্ষার্থীরা উদ্ধার করতে গেলে সেখানে প্রতিহতের ঘোষণা দিয়ে ওই হলের গেটে অবস্থান নিয়েছে এলাকাবাসী।
দুপুর ১২ টার সর্বশেষ খবর অনুযায়ী জবি শিক্ষার্থী ও এলাকাবাসী মুখোমুখি অবস্থান নিয়েছে। হল গেটে মঞ্চ তৈরি করে সেখানে অবস্থান নিয়ে মাইকে এলাকাবাসীকে জড়ো হওয়ার আহ্বান জানাচ্ছে প্রতিরোধকারী লোকজন।
রাজধানীর ৭১ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ জানান, এখানে পাকিস্তান আমলে একটি ছাত্রাবাস ছিল। বর্তমানে এ জায়গায় স্কুল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এলাকার ছেলে-মেয়েরা পড়াশোনা করছে। এখানে আবারও ছাত্রবাস হলে ছেলে-মেয়েদের শিক্ষা জীবন নষ্ট হয়ে যাবে।
এ দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা হল অভিমুখে রওনা দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।
এর আগে বুধবার বিক্ষোভ কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম বৃহস্পতিবার বজলুর রহমান হল উদ্ধারের ঘোষণা দেন।
[b]ঢাকা, জেইউ// ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এসএইচ[/b]
শিক্ষা
জবির হল উদ্ধার নিয়ে উত্তেজনা: মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী-এলাকাবাসী
পূর্ব ঘোষণা অনুযায়ী জঘন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধারের তৎপরতায় এবার শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এলাকাবাসী। পুরান ঢাকার বংশালের ২৬ নম্বর পুরাতন মোগলটুলী এলাকায়





