এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। আবার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে।

তবে গত বছর ৮৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছিল। একই সঙ্গে গত বছর ২৫টি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি,অর্থাৎ সবাই ফেল করে ছিল।

বুধবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের পরিসংখ্যানে এ তথ্য রয়েছে।

দেশের ১০টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৩৩ শতাংশ। ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের ২১টি শিক্ষা প্রতিষ্ঠানে কেই পাস করেনি। এর মধ্যে ঢাকা বোর্ডে একটি ও রাজশাহী বোর্ডে ২টি, যশোর বোর্ডে ৮টি, চট্টগ্রাম বোর্ডে ১টি,

বরিশাল বোর্ডে ২টি, দিনাজপুর বোর্ডে ৭টি এবং মাদরাসা বোর্ডে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। কিন্তু কুমিল্লা ও সিলেট বোর্ডে পরীক্ষায় অংশ নেয়া সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাস করেছে।

সবাই পাস করা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বোর্ডের ৫১টি, রাজশাহী বোর্ডের ১৫টি, কুমিল্লা বোর্ডের ৮টি, যশোর বোর্ডের ৫টি, চট্টগ্রাম বোর্ডের ৩টি, বরিশাল বোর্ডের ১টি , সিলেট বোর্ডের ১০টি ও দিনাজপুরবোর্ডের ১৭টি। একই সঙ্গে মাদরাসা বোর্ডের ৮৫৯টি এবং কারিগরি বোর্ডের ১৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছে।

ঢাকা, একে, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর