অর্থ মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ক্লাস-পরিক্ষা বর্জন করে পূর্ণ দিবস কর্ম বিরতির ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বুধবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষনা দেয়া হয়।

জানা যায়, শিক্ষদের জ্ঞনের অভাবে তারা আনন্দোলন করছে এমন বক্তব্যের প্রতিবাদে আজ বৃহস্প্রতি বার পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে ইবি শিক্ষক সমিতি। এ সময় তারা কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অর্থ মন্ত্রীকে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে শিক্ষকদের নিকট ক্ষমা প্রার্থনার আহবান জানিয়েছে শিক্ষকরা।

অন্যথায় তাকে মন্ত্রী পরিষদ থেকে বহি:স্কার করার জন্য প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানান হয় বিজ্ঞপ্তিতে।’

এসএইচ