ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আছিম তা'লিমুল মিল্লাত দাখিল মাদ্রাসার স্টুডেন্টস কেবিনেট নির্বাচন/১৫ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে ৮টি পদের মধ্যে ১৩ জন শিক্ষার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। সকাল থেকে স্কুল ও আশপাশ জুড়ে নির্বাচনী আমেজে ক্ষুদে শিক্ষার্থীদের অন্য রকম এক ভোট উৎসবে পরিণত হয়।
সকাল ৯ থেকে দুপুর ১ টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মোট ২২০ জন ভোটারের মাঝে ১৯০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । শিক্ষার্থীদের মধ্য থেকেই রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা নির্বাচন পরিচালনা করেন।
দুপুরের দিকে উপজেলা শিক্ষা অফিসার জনাবা নাসরিন আক্তার নির্বাচন পরিদর্শনে আসেন। এসময় মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হক, সহ-সুপার মাওলানা হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক মাওলানা আঃ রউফ রব্বানী, নজরুল ইসলাম বি.এস.সি সহ অন্যান্য শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
বিকেল ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ১০ শ্রেণীর শিক্ষার্থী মো: সিরাজুল উসলাম কেবিনেট নির্বাচনের ফলাফল ঘোষনা করে।
এ নির্বাচনে সর্বোচ্চ ১১৯ ভোট পেয়ে ১ম হয়েছে ৯ম শ্রেণীর মোঃ লিমন মিয়া । অন্য ৭ জন বিজয়ী হচ্ছেন ৬ষ্ঠ শ্রেণীর মরিয়ম আক্তার চাঁদনী, ৭ম শ্রেণীর নুরুল ইসলাম, ৮ম শ্রেণীর রিয়াদ হোসেন ও জাকিয়া সুলতানা মনিরা, ৯ম শ্রেণীর সবিকুন্নাহার সিনথিয়া, ১০ম শ্রেণীর সুমন মিয়া ও আমাতুল্লাহ্ আমেনা ।
মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হক বলেন, স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সরকারের একটি জনগুরুত্বপূর্ণ উদ্যোগ। দক্ষ নেতৃত্ব গঠনে এ নির্বাচন ব্যবস্থা সহায়ক হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা জীবন থেকে সুষ্ঠু গণতান্ত্রিক ধারার চর্চায় সচেষ্ট হবে। এছাড়া এ নির্বাচন শিক্ষার্থীদের নেতৃত্বদানের গুণাবলী তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।
এআই





