রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ‘সমাজবিজ্ঞান গবেষণা’ পদ্ধতি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯ টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে ডিনস্ কমপে¬ক্সে ‘সোশ্যাল সায়েন্স রিসার্চ মেথোডলজি এন্ড রিসার্চ রাইটিং’ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর নীলুফার সুলতানার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের প্রফেসর মো. আব্দুল ওয়াদুদ।

দিনব্যাপী এই কর্মশালায় ৪টি একাডেমিক সেশন অনুষ্ঠিত হয়। এতে মূল আলোচক ছিলেন অর্থনীতি বিভাগের শিক্ষক প্রফেসর ড. কেবিএম মাহবুবর রহমান প্রফেসর মো. আব্দুল ওয়াদুদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক প্রফেসর মো. আবুল কাশেম, ও প্রফেসর নীলুফার সুলতানা (সমাজবিজ্ঞান)।

রিসোর্স পারসন ছিলেন যথাক্রমে প্রফেসর কেএম রবিউল করিম (সমাজকর্ম), প্রফেসর দুলাল চন্দ্র বিশ্বাস (গণযোগাযোগ ও সাংবাদিকতা), প্রফেসর মো. ইলিয়াছ হোসেন (অর্থনীতি) ও প্রফেসর ওয়ারদাতুল আকমাম (সমাজবিজ্ঞান)।

দিনব্যাপী এই কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

এসএইচ