শীতকালিন অবকাশ শেষে আগামীকাল মঙ্গলবার থেকে খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে গত ১৪ জানুয়ারী শনিবার থেকে। এছাড়া এবার ছুটিতে শিক্ষার্থীদের সুবিদার্থে বিশ্ববিদ্যালেয়র আবাসিক হলগুলো খোলা রাখা হয়েছিল।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, শীতকালিন অবকাশ ও পবিত্র ফাতেহা ইয়াজদহম উপলক্ষে গত ০৫ জানুয়ারী থেকে ১৬ জানুয়ারী পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।
০৭ জানুয়ারী থেকে ১২ জানুয়ারী পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম ও অফিসসমূহ বন্ধ থাকে। তবে অতিজরুরী ভিত্তিতে কিছু বিভাগ খোলা ছিল। মঙ্গলবার থেকে সব বিভাগ ও ইন্সটিটিউটে নিয়মিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আগামীকাল ২০১৬-১৭ সেশনের স্নাতক সম্মান প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাসও অনুষ্ঠিত হবে।
আশিক/এআই





