জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল নবম পুনর্মিলনী অনুষ্ঠান।

শুক্রবার সকাল সাড়ে নয়টায় অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষর্থী এ, কে, এম শহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে পুনর্মিলনীর উদ্ভোদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘পুনর্মিলনী শুধু স্মৃতিচারনের জন্যই নয়, এটি বিশ্ববিদ্যালয়কে একটি নতুন পথ দেখায়। সেই সাথে পরামর্শ দিয়েও সাবেক শিক্ষার্থীরা ভ’মিকা রাখতে পারে’।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির, উপ- উপাচার্য আবুল হোসেন, কোষাধ্যক্ষ আবুল খায়ের এবং সমাজ বিজ্ঞান অনুষদের ডীন ও অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী অধ্যাপক আমির হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া সকাল দশ টায় সমাজ বিজ্ঞান অনুষদ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে এসে শেষ হয়। পরে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং পরের বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল নির্বাচনী অধিবেশন, স্মৃতিচারন ও র‌্যাফেল ড্র। এবং বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে।

এমবি