ফাঁস হওয়া প্রশ্নে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা শহীদ মিনারে অবস্থান করেছেন।

আন্দোলনের ২৫ তম দিন মঙ্গলবার পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনারের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা ।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃষ্টি উপেক্ষা করে মঙ্গলবার সকাল ১০টা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হন শহীদ মিনারের সামনে। এরপর তাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন করার কথা রয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থী মো. মুহাইমিনুল ইসলাম নিয়ন বলেন, 'বৃষ্টির কারণে প্রেস ক্লাবের সামনে অনশন কর্মসূচিতে যোগ দিতে বিলম্ব হচ্ছে। বৃষ্টি কমলেই আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা দেব।'

এআই