খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষানিকেতন গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইবতেদায়ি সমাপনি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থীদের নিয়ে দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রতিষ্ঠান প্রধান মাওলানা জায়নুল আবদিন এর সভাপতিত্বে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারার শিক্ষাবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাৎ হোসাইন টিটু।
দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা দানের সাথে সাথে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা,চট্রগ্রাম, রাজশাহীসহ বাংলাদেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশ গ্রহণ করে ভর্তির সুযোগ পাচ্ছে।
এমনিভাবে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন সেক্টরে কৃতিত্বের সাক্ষর রাখছে। গত বছরও জেডিসি সমাপনিতে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে উল্লেখ করে বক্তারা বলেন ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে।
পরে পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আ.ন.ম. রফিকুল ইসলাম।
দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাব গুইমারার সভাপতি এম সাইফুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আনিছুর রহমান, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো: ইউছুফ, মাওলানা খোরশেদুল আলম, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা নুরুল আলম, মাওলানা শামসুল আলম, মাওলানা মো: উল্লাহ, মো: শামসুল হক, মো: নাজমুল হক, মো: বাবুল হক, আবু তাহের, বেলাল হোসাইন প্রমুখ।
এমএ





