ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (আইইউএএ) এর নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র অধ্যক্ষ শাহজাহান আলম সাজু সভাপতি ও আইন বিভাগের সাবেক ছাত্র ও এডভোকেট শাহ মনজুরুল হক (মঞ্জু) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি শাহজাহান আলম সাজু বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের ছাত্র। তিনি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইবি ছাত্রলীগ ও ইবি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মনজুরুল হক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে কাজ করছেন। তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় সদস্য ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
৬৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো: কামাল উদ্দিন, যিনি কোষাধ্যক্ষ বিশিষ্ট শিল্পপতি মো. জালাল উদ্দিন তুহিন। অন্য সদস্যদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদ উল্লাহ মিঞা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক আজিজুর রহমান, মাহবুবুর রহমান (অতিরিক্ত সচিব), সানোয়ার জাহান ভূইয়া (যুগ্ম-সচিব) ও মো. মহিউদ্দিন আহমেদসহ (যুগ্ম-সচিব) প্রমুখ।
নাহিদ/এমএম





