বরিশাল সরকারী বিএম কলেজের সাংস্কৃতিক সংগঠন উত্তরনের আয়োজনে জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উত্তরনের নিজ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সংগঠনের নিজ কার্যালয়ে উত্তরন সঙ্গীত পরিবেশন করেন উত্তরনের শিল্পীবৃন্দ।
সংগঠনের সভাপতি সুকদেব মণ্ডল মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর এম ফজলুল হক, উপাধক্ষ্য প্রফেসর কাজী নজরুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক এএস কাইউম উদ্দিন আহমেদ, মার্কেটিং বিভাগের প্রধান শাহ সাজেদা, দৈনিক প্রথম আলোর বরিশাল ব্যুরো প্রধান সাইফুর রহমান মিরন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মুরাদ আহমেদ ও বিএম কলেজ ছাত্রকর্ম পরিষদের সহ সভাপতি (ভিপি) মো. মইন তুষার প্রমুখ।
জেডআই





