কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামীকাল শনিবার থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে। এজন্য শুক্রবার থেকে আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

গত বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল ৯টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইকবাল হোসেন জানান, ছুটি শেষে ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে আবারো ক্লাস-পরীক্ষা শুরু হবে। এর আগের দিন ৩ অক্টোবর আবাসিক হলগুলো খুলে দেয়া হবে।

এআর