রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যায়ে (শেকৃবি) সাংস্কৃতিক সপ্তাহ-২০১৪ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় অডিটরিয়ামে উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন,পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাকেও শিক্ষার্থীরা সহশিক্ষা হিসেবে গ্রহণ করবে। শিক্ষা,গবেষণা আর সম্প্রসারনকে পরিপূর্ণ করতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূইয়া, ট্রেজারার প্রফেসর ড. মো হযরত আলী, রেজিস্ট্রার ড.মো.আনোয়ারুল ইসলাম, প্রফেসর ড. কামাল উদ্দীন আহম্মদ, পরিচালক পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক সপ্তাহ উদ্যাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. অলক কুমার পাল। ১৬ জুন অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক সপ্তাহ-২০১৪ এর ফাইনাল রাউন্ড । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি।
সাংস্কৃতিক সপ্তাহে প্রতিযোগিতার বিষয়সমূহ হল-রবীন্দ্র সংগীত (একক), নজরুল সংগীত (একক), উপস্থিত গল্প বলা, নৃত্য (একক), বির্তক (প্রতি সেমিস্টারের জন্য ৩ জনের একটি দল), নৃত্য ( তিন জনের দলীয় নৃত্য) , একক অভিনয়, কবিতা আবৃতি বাংলা (একক, নূন্যতম ১৫ লাইন), যেমন খুশী তেমন সাজো, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃতি ইংরেজি (একক, নূন্যতম ১৫ লাইন), লোক সংগীত (একক)।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শিক্ষা
শেকৃবিতে সাংস্কৃতিক সপ্তাহ-২০১৪ শুরু
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যায়ে (শেকৃবি) সাংস্কৃতিক সপ্তাহ-২০১৪ শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় অডিটরিয়ামে উপাচার্য প্রফেসর মো. শাদাত উল্লা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন





