রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিমের নৃশংস হত্যার সুষ্ঠ বিচার না পাওয়ায় দীর্ঘদিন কর্মসূচি স্থগিত থাকার পর দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে বিচারের দাবিতে ফের মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার বেলা সাড়ে ১০টায় সিনেট ভবনের কাছে এ মানবন্ধনের আয়োজন করেন তারা।
শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শহীদুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনুর সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মামুন আব্দুল কাইয়ুম। এসময় শিক্ষক হত্যার প্রায় দেড় মাস পার হলেও বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। তারা বলেন, আমরা আশ্বাসের প্রতিফলন দেখতে চেয়েছিলাম তবে পূর্ণ প্রতিফলন দেখতে পাইনি।
এখনও পর্যন্ত আমরা বিচার পাইনি। যদি অতি তাড়াতাড়ি আমরা বিচার না পাই তবে আন্দোলনকে আরও তীব্র করে তোলা হবে। আমরা হত্যাকারীদের অতি শীগ্রই বিচারের কাঠগড়ায় দেখতে চাই।এসময় ইংরেজি বিভাগের সভাপতি মাসউদ আক্তার সহ শিক্ষক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য,গত ২৩ এপ্রিল নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ির নিকটে গলাকেটে হত্যা করা হয়।
এআই





