শারদীয় দুর্গা পূজা ও ঈদুল আযহা উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস সূত্রে জানা গেছে, ১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ছুটি চলাকালীন বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও ১৭ ও ১৮ অক্টোবর দুইদিন সাপ্তাহিক ছুটি থাকায় ১৯ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এবং সব অনুষদের ক্লাস-পরীক্ষা শুরু হবে।

এদিকে, ১ অক্টোবর থেকে ছুটি ঘোষণা হলেও ইতোমধ্যে ক্যাম্পাস ছেড়েছে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা।

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ