জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতি থেকে অব্যাহতি দিয়েছেন শহীদ সালাম বরকত হল কমিটির ৩ নেতা।
আজ সোমবার বিকাল ৪ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা এ তথ্য জানান।
অব্যাহতি দেওয়া ছাত্রদলের নেতারা হলেন শহীদ সালাম বরকত হল কমিটির যগ্ম আহ্বায়ক প্রাণীবিদ্য বিভাগের (৪০তম আবর্তন) এর হূমায়ন আহম্মেদ, মো: ওমর ফারুক এবং মো: মুজাহিদুল ইসলাম ।
লিখিত বক্তব্যে তারা বলেন , বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনের প্রথম থেকে আজ পর্যন্ত আমাদের কোন রাজনৈতিক উদ্দেশ্য ও রাজনৈতিক সংশ্লিষ্ঠাতা নেই। তারপরেও গত ২০১২ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে (সালাম বরকত হল কমিটি) আমাদের নাম তালিকাভূক্ত করা হয়। যেটা সম্পূর্ণ আমাদের অজানা ও ইচ্ছার বিরুদ্ধে ছিল। এমাতবস্থায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র হিসেবে ছাত্রদলের রাজনীতি থেকে নিজেদের নাম প্রত্যাহার করলাম এবং আমরা ছাত্রদলের রাজনীতি সম্পূর্ণরুপে বর্জন করলাম।
এসএইচ





