আজ দুপুর ১২টার দিকে মহাখালী এলাকায় বিক্ষোভ মিছিল করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। পরবর্তী সময়ে তারা কলেজের মূল গেটে এসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কলেজের আবাসিক শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বিক্ষোভ মিছিলে পদবঞ্চিত নেতাকর্মীর "সিন্ডিকেটের কমিটি মানি না, মানাবো না, "সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও,"অবৈধ কমিটি মানি না, মানবো না, "পকেটের কমিটি মানি না, মানাবো না ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এই সময় সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আল ওয়াসি বলেন, গতকাল একটি অবৈধ কমিটি গঠিত হয়েছে, যেখানে গুম, খুন, হামলা ও মামলার শিকার হওয়া নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তিতুমীর কলেজ শাখা ছাত্রদল এই কমিটিকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে এবং প্রতিহত করতে সর্বদা প্রস্তুত রয়েছে। ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করে কমিটি বর্ধিত না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এনএইচ





