বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত পার্ক পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান ও নবীণবরনের আয়োজন করেছে মুন্নুজাহান ফাউন্ডেশন।
আজ (শনিবার) সকাল ১০ টার দিকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে পার্ক মিলায়তনে এ সংবর্ধনার আয়োজন করে হয়। উক্ত নবীনরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন 3(1)বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার (ডিপ্লোমা) মোঃ আবুল শাহিন কাওসার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াসিন মিয়া।
বক্তব্য রাখেন মুন্নুজাহান ফাউন্ডেশনের চেয়ারম্যানের সুযোগ্যপুত্র ব্যরিষ্টার রাশেদুল ইসলাম রাজীব, পার্ক পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।
2আলোচনা শেষে নবীনদের ফুল দিয়ে বরণ করেন প্রবীন ছাত্র-ছাত্রীবৃন্দ। মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ। মুন্নুজাহান ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।

এমবিএইচ