ঢাকা বিশ্মবিদ্যালয়ের অধিভূক্ত সাত কলেজে গণহারে ফেলের প্রতিবাদে মানববন্ধন করেছে কবি নজরুল সরকারি কলেজের ডিগ্রি ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার কবি নজরুল সরকারি কলেজের সামনে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত হওয়ার পর থেকে আমরা বিভিন্নভাবে অবহেলার স্বীকার হয়ে যাচ্ছি।আমাদের৩ি বছরে মেয়াদী কোর্সে সময় লাগছে ৭ বছর। সর্বশেষ দীর্ঘদিন পর ফল প্রকাশ হলেও সেখানে ৮০% শিক্ষার্থী ফেল করেছে।

তারা আরো বলেন, দীর্ঘ সেশনজট ও অস্বাভাবিক ফলাফল বিপর্যায়ের শিকার হয়ে আমরা ব্য়াপকভাবে ক্ষতিগ্রস্থ। তাই বিশেষ মানবিক বিবেচনায় প্রিলি মাস্টার্সে ভর্তি হবার সুযোগ দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন সমাপ্ত করেন।

এম বিল্লাহ