জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় দ্বিতীয় দিনের পরীক্ষায় ৯ শিক্ষা বোর্ডে ২০ পরীক্ষার্থীকে অসুদপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া, দ্বিতীয় দিনে অনুপস্থিত ছিলো ৬১ হাজার ৯৮৯ পরীক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে জেএসসিতে ঢাকা বোর্ডে বহিষ্কার হয়েছে ১১ জন, কুমিল্লায় ১ জন, দিনাজপুরে ১ জন এবং মাদরাসা শিক্ষা বোর্ডে বহিষ্কার হয়েছে ৭ জন পরীক্ষার্থী।

আজ (বৃহস্পতিবার) জেএসসি বাংলা দ্বিতীয় পত্র এবং জেডিসিতে আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরের পরীক্ষা জেএসসির ইংরেজি প্রথম পত্র আগামী রোববার এবং জেডিসির আরবি প্রথম পত্র আগামী শনিবার অনুষ্ঠিত হবে।

এমবি