পশ্চিম বাকলিয়া শাইরিয়া মুহাম্মদীয়া তাজবীদুল কোরআন সুন্নিয়া হিফজ মাদ্রাসা’র উদ্যোগে ইমাম আলা হযরত (রঃ) এর ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশ্শান মিলাদ ও দস্তারবন্দী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মুহাম্মদ ইব্রাহীম’র সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এ কে এম জাফরুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল আমীন বারীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা জাফর আহমদ বদরী, প্রধান বক্তা ছিলেন আমানত শাহ এতিমখানা পরিচালক মাওলানা নুরুল আবছার আল-কাদেরী।
প্রধান অতিথি আলহাজ্ব এ কে এম জাফরুল ইসলাম বলেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কুরআনের চর্চা ও অনুশীলনের কোন বিকল্প নেই। চৌদ্দশ বছর পূর্বে মহান আল্লাহ আমাদের প্রিয় নবীকে সর্বশেষ এ ওহী গ্রন্থ দিয়ে পাঠিয়েছিলেন আরবের অন্ধকারাচ্ছন্ন সমাজ থেকে নানা অপরাধ, কুকর্ম দূর করবার জন্যে। সময়ের ব্যবধানে তিনি সেখানে সব ধরনের অপরাধ মুক্ত করে একটি আলোকিত সোনালী সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। ওহীর আলোয় আলোকিত রাসূলের সে সমাজ ব্যবস্থা ছড়িয়ে পড়েছিল সমগ্র পৃথিবী ব্যাপী। কিন্তু আত্মভোলা মুসলমান জাতি রাসূলের শেখানো, দেখানো পথ না মেনে অলসতায় মগ্ন হয়ে পড়ে তখনই দুর্দশায় ক্ষতিগ্রস্থ হতে থাকে। তাই এর থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে কুরআনের কাছেই ফিরে যেতে হবে। অন্যথায় আমাদেরকে পরকালে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে।
ইমাম আলা হযরত (রঃ) এর ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশ্শান মিলাদ ও দস্তারবন্দী মাহফিলে আরো উপস্থিত ছিলেন হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইব্রাহিম, সিএনবি জামে মসজিদেও পেশ ইমাম মাওলানা আব্দুল কাদের, শেখ আহমদ মেম্বার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ, বগার বিল সমাজ কমিটির সেক্রেটারী মু. এমরান সওদাগর, চট্টগ্রাম জেলা জজ আদালতের তরুণ আইনজীবী এড. আবু নোমান মুহাম্মদ জোবায়ের, মাওলানা আমির হোসেন, হাজী গোলাম আজম প্রমুখ।
মাহফিলে অতিথিবৃন্দ মাদ্রাসায় হেফজ শেষ হওয়া ৫ ছাত্রের মাথায় পাগড়ি পরিয়ে দিয়ে সম্মাননা সনদ প্রদান করেন। বক্তারা সমাজে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার জন্য নিজেদের জীবনে ইসলামের মৌলিক রীতি নীতির চর্চা আরো বাড়ানোর জন্য সকলের প্রতি আহাব্মন জানান। সে সাথে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা দেয়ার অনুরোধ করেন। মাহফিল শেষে দেশের জন্য শান্তি কামনা করে দোয়া-মোনাজাত এবং উপস্থিত সবার মাঝে তবরুক বিতরণ করা হয়।
মাসুম/এআই





