সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর জিনিয়াস বৃত্তি কর্মসূচির ৩য় ব্যাচের সমাপনী অনুষ্ঠান শুক্রবার রাজধানীর গুলশানস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী এএফএম জয়নুল আবেদীন ।
রাজধানীর বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী গত দুই বছর ধরে প্রতি মাসে ২৫০০ টাকা করে বৃত্তি গ্রহণ করেছে। পাশাপাশি, উন্নত ক্যারিয়ার গঠনের সাহায্যার্থে প্রতিমাসে সিজেডএম আয়োজিত ক্যাপাসিটি বিল্ডিঙ কোর্সে অংশগ্রহণ করেছে তারা। এ সকল কোর্সের মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অধিকতর ভালো নাগরিক হিসেবে গড়ে উঠার উৎসাহ প্রদান করা হয়।
জাকাতের মাধ্যমে দারিদ্র দূরীকরনে নিয়োজিত প্রতিষ্ঠান সিজেডএম ২০১০ সাল থেকে জিনিয়াস বৃত্তি কর্মসূচি হাতে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪৮৫ জন শিক্ষার্থী এই বৃত্তি পাচ্ছেন।
সিজেডএম এর প্রধান নির্বাহি কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ূব মিয়ার সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের গ্রুপ পরিচালক নিয়াজ রহিম উপস্থিত ছিলেন।
ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর
শিক্ষা
জিনিয়াস বৃত্তির ৩য় ব্যাচের সমাপনী অনুষ্ঠিত