রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের পর এবার প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান পদত্যাগ করেছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারীর কাছে তিনি এ পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, 'রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ হতে অব্যাহতি চাচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।'

কী কারণে পদত্যাগ করলেন জানতে চাইলে অধ্যাপক মজিবুল আজাদ খান জানান, কোনো কারণ ছাড়াই তিনি পদত্যাগ করেছেন।

প্রসঙ্গত, গত ৭ মে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান নিয়োগ পাওয়ার পর রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আসাবুল হক পদত্যাগ করেন।

এমএনজে