মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের ১৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠান মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মিরপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নুরুন্নাহার রহমানের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের ডিরেক্টর অপরেশন আল মামুন মাহবুবুল করিম। সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার আবুল বাশার খানসহ ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজিবিডি.কম) // এআর[/b]