ঢাকা পাবলিক কলেজে পুরুষ সহকর্মীদের মারধরে আহত হয়ে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি হয়েছেন শিক্ষিকা শিরীন আক্তার। আহত শিক্ষিকাকে হাসপাতালে দেখতে গেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
আহত শিক্ষিকাকে দেখার পর মিজানুর রহমান সাংবাদিকদের জানান, তার ওপর যেভাবে হামলা করা হয়েছে তাতে মনে হয়, হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত। আর হামলার শিকার শিক্ষিকার স্বামীর মামলা কেন নেয়নি তা বোধগম্য নয় বলেও জানান তিনি।
উল্লেখ্য, গতকাল সোমবার সকালে ঢাকা পাবলিক কলেজের শিক্ষিকার শিরীন আক্তারের উপর হামলা চালায় তারই কয়েকজন সহকর্মী শিক্ষক। শিরীন আক্তার কলেজটির ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক।
এ ঘটনায় সোমবারই কলাবাগান থানায় ভুক্তভোগীর স্বামী মামলা করতে গেলেও মামলা নেয়নি পুলিশ।
এ ব্যাপারে শিরিন আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টাইম নিউজবিডিকে বলেন, “কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এম কে হানিফ, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক রবিউল আলম ও গণিত বিভাগের প্রভাষক শাহজাহান হামলা করেছে।" একই ঘটনায় তাঁর স্বামীকেও মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।
কলেজের প্রিন্সিপালের দুর্নীতির বিরুদ্ধে বারবার কথা বলায় তারা এ হামলা চালিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঢাকা পাবলিক কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মমিনুল হক টাইমনিউজবিডিকে বলেন, সকাল সাড়ে ৯টায় কলেজে ক্লাস নিচ্ছিলাম। এ সময় আমার স্ত্রী একই কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষিকা শিরীন আক্তারকে কয়েকজন শিক্ষক হামলা করেছেন বলে ছাত্রদের মুখে শোনেন তিনি। সেখানে গিয়ে দেখি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক এম কে হানিফ, হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক রবিউল আলম ও গণিত বিভাগের প্রভাষক মো: শাহজাহান আমার স্ত্রীকে মারছেন।
তিনি জানান, প্রতিবাদ করতে গেলে ওই শিক্ষকরা তার উপরও হামলা চালান বলেও অভিযোগ করেন তিনি।
অভিযুক্ত ইংরেজী বিভাগের প্রভাষক এম কে হানিফ টাইমনিউজবিডিকে বলেন, “সকালে কলেজে গিয়ে দেখি শিরীন আক্তার প্রিন্সিপালের চেয়ারে পা তুলে বসে আছেন। বিষয় দৃষ্টি কটু বলে প্রতিবাদ জানালে তার সঙ্গে বাকবিতন্ডা হয়।”
এ সময় কোনো কারণ ছাড়াই শিক্ষিকা শিরীন হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক রবিউল আলমকে নিজের স্যান্ডেল খুলে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদ করলে শিরীন ও তার স্বামী মমিন আমার উপর আক্রমণ চালায়।
নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি কারও উপর হামলা চালাইনি। মহিলা (শিরীন আক্তার)চরম অভিনয়বাজ বলেও উল্লেখ করেন তিনি।
নিজেও শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে স্যার সলিমুল্লাহ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে ঢাকা পাবলিক কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
এদিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেছেন, থানা যদি মামলা না নেয় তাহলে সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সম্প্রতি র্যাাবের টহল কমে যাওয়া সম্পর্কে মিজানুর রহমান জানান, এটা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নেই। তবে, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যা বের সংশ্লিষ্টতার অভিযোগের পর র্যা ব নিজ থেকেই টহল কমিয়েছে কি না তা জানা নেই। তবে, অপরাধে জড়িত কর্মকর্তারাই কেবল বিচারের মুখোমুখি হবেন। এর জন্যে র্যা বের টহল কমিয়ে দেয়া ঠিক নয় বলে করেন তিনি।
[b]ঢাকা, জেইউ, ২৭ মে (টাইমনিউজবিডি.কম)// এমএ[/b]
শিক্ষা
শিক্ষিকার ওপর হামলা পূর্ব পরিকল্পিত: মিজানুর রহমান
ঢাকা পাবলিক কলেজে পুরুষ সহকর্মীদের মারধরে আহত হয়ে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি হয়েছেন শিক্ষিকা শিরীন আক্তার। আহত শিক্ষিকাকে হাসপাতালে দেখতে গেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।





