জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৫ জুলাই থেকে ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আর ২৪ দিন ব্যাপী এ ছুটি শেষ হবে আগামী ৭ আগস্ট। এছাড়া ৯ আগস্ট থেকে যথারীতি শুরু হবে সকল একাডেমিক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা, ৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর





