জবি: রাজধানীতে রমনা মডেল থানার পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
রমনা থানার ওসি মশিউর রহমান জানান, শুক্রবার রাত ৮টার দিকে ‘রমনা চাইনিজ রেস্টুরেন্ট’ থেকে ফেরার পথে হামলার শিকার হন অধ্যাপক সরকার আলী আক্কাস।
তিনি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও আইন বিভাগের চেযারম্যান।
অধ্যাপক আক্কাস জানান, সন্ধ্যার দিকে সহকর্মীদের সঙ্গে একটি অনুষ্ঠানে রমনা রেস্তোরাঁয় গিয়েছিলেন তিনি। সেখান থেকে একা ফেরার পথে রেস্তোরাঁর কাছেই ৭/৮ জন যুবক তাকে ঘিরে ধরে।
তারা আমার পরিচয় পেয়েই মারতে থাকে। এসময় পেছনে থাকা কয়েকজন সহকর্মী ছুটে এলে দুর্বত্তরা পালিয়ে যায়।
এই ঘটনায় অজ্ঞাতপরিচয় দু্র্বৃত্তের কথা উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান এই শিক্ষক।
পুলিশ কর্মকর্তা মশিউর জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
শিক্ষা
জবি শিক্ষকের ওপর হামলা
জবি: রাজধানীতে রমনা মডেল থানার পাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। রমনা থানার ওসি মশিউর রহমান জানান, শুক্রবার রাত ৮টার দিকে ‘রমনা চাইনিজ রেস্টুরেন্ট’ থেকে ফেরার পথে হামলার শিকার হন অধ্যাপক সরকার আলী আক্কাস।





