ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বাংলাদেশে তথ্য অধিকারের প্রায়োগিক পর্যালোচনা বিষয়ক গবেষণা কাঠামো’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১১ টায় আইন অনুষদের ডিনের সভাকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

জানা যায়, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. সেলিম তোহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান, সহকারী প্রক্টর ড. নাছির উদ্দিন প্রমুখ।

অধ্যাপক ড. সেলিম তোহার তত্ত্বাবধানে সেমিনারে আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেন তার গবেষণা প্রবন্ধ উপস্থাপনা করেন। তার গবেষণার শিরোনাম ছিল ‘বাংলাদেশে তথ্য অধিকার: প্রায়োগিক পর্যালোচনা’।

প্রবন্ধের উপর আলাচনা পেশ করেন আইন বিভাগের অধ্যাপক ড. হালিমা খাতুন, অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, সহযোগি অধ্যাপক ড. আব্দুল করিম, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মদ সেলিম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, অধ্যাপক ড. মাকসুদুর রহমান, অধ্যাপক ড. এয়াকুব আলী প্রমুখ।

মুনজুরুল/এমবি