চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়াই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শাহেদ সরওয়ার ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ১৫ ডিসেম্বর নজরুল ইসলামকে এডহক কমিটির মিটিংয়ের মাধ্যমে নিয়োগ দেয়া হলেও কোনো প্রকার বিজ্ঞপ্তি ছাড়াই মঙ্গলবার ছাত্রলীগ নেতা শাহেদ সরওয়ারকে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, তাদের এ রকম হঠাৎ নিয়োগে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের মধ্যে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছ, মো. নজরুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স বিভাগে এবং শাহেদ সরওয়ারকে ইনিস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড এডুকেশন বিভাগে নিয়োগ দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর ডঃ কামরুল হুদাকে একাধিক বার ফোন করা হলেও কোনো প্রকার সাড়া পাওয়া যায়নি।
মাসুম/ এআই





