মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক থেকে জিপিএ-৫ পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ভর্তি হন মোঃ হাশেম আলী। বর্তমানে তিনি ঐ বিভাগে ২য় বর্ষের শিক্ষার্থী । সব কিছুই ঠিকঠাক মত চলছিল। হঠাৎ করেই বাধা সাধল নিয়তি।

বছর খানেক আগে একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) ভর্তি হয়ে জানতে পারেন সে দুরাগ্য systemic sclerosis (পেশী কাঠিন্য) রোগে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে দূর্লভ এই রোগে কয়েক লাখে একজন আক্রান্ত হয়ে থাকে।

মোঃ হাশেম আলীর বাসা রাজশাহী জেলা দূর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামে। তার পিতার নাম আব্দুল হানিফ। পেশায় তিনি একজন পান চাষী। সুস্থতার জন্য ৭ লক্ষ টাকা যোগান দেয়া তার দরিদ্র পিতার পক্ষে একেবারেই অসম্ভব।

ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনিমুল হক বলেন, গত চার মাস ধরে হাশেম রামেকে মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আবু শাহীনের অধীনে চিকিৎসারত রয়েছে। কিন্তু, গত কিছুদিন ধরে তার অবস্থা চরম অবনতির দিকে যাচ্ছে।

তাই চিকিৎসক তাকে ভারতের পুনে হাসপাতালের চিকিৎসক ডাঃ লাল পাথসলে, ডাঃ রিতুু নায়ের এবং ডাঃ নির্সাম কানিত এর নিকট দ্রুত উচ্চতর চিকিৎসার জন্য রেফার করেছেন। এতে চিকিৎসা বাবদ তার প্রায় ৭ লাখ টাকা প্রয়োজন।

হাশেমের বিভাগীয় শিক্ষক মনিমুল হক সমাজের বিত্তবান এবং স্বচ্ছল ব্যাক্তি বর্গের নিকট তার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন।

আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা,

মনিমুল হক, সঞ্চয়ী হিসব নং-০০০০০৩৪১০৪৩১৭, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা, অগ্রনী ব্যাংক লিঃ। অথবা বিকাশ নং-০১৭১৪-১৩৭৬৪২।

এসটি