জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মন) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় বৈষম্যের শিকার হচ্ছেন মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীরা। তাদের অভিযোগ,এইচএসসি সনদধারী পরীক্ষার্থীদের মত মানবিক ও বিজ্ঞান ক্যাটাগরিতে বিবেচনা না করে তাদের জন্য বাণিজ্য ও অন্যান্য অথবা মাদরাসা,টেকনিক্যাল ও অন্যান্য এবং কিছু ক্ষেত্রে শধু মাদরাসা এই ৩ ক্যাটাগরিতে আলাদাভাবে আসন বরাদ্দ করা হয়েছে।
ফলে এ বছর ভর্তি পরীক্ষায় মাদ্রাসার আলিম পাস করে আসা শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে এইচএসসি সনদধারীদের চেয়ে বেশি নম্বর পেয়েও কাঙ্খিত বিভাগে ভর্তি হতে পারবেনা।
কলা ও মানবীকি অনুষদের অধীন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে,ছেলেদের বাণিজ্য,মাদরাসা ও অন্যান্য এই ক্যাটাগরিতে ৯ম স্থান অধিকারীর (ভর্তি পরীক্ষার রোল-৩০০১২৩০), প্রাপ্ত নম্বর (৭৭.৮),যা মানবিক ক্যটাগরিতে ৬ষ্ঠ স্থান অধিকারীর (রোল-৩০০৭৫৮৩) প্রাপ্ত নম্বরের (৭৭.৬০) চেয়ে বেশি। কিন্তু বাণিজ্য,মাদরাসা ও অন্যান্য ক্যাটাগরিতে ছেলেদের জন্য আসন সংখ্যা বরাদ্দ আছে মাত্র ৮টি। ফলে ৭৫.২০ নম্বর পেয়েও মানবিক ক্যাটাগরিতে এইচএসসির শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
এই বিভাগের ভর্তি পরীক্ষায় বাণিজ্য ও অন্যান্য এই ক্যাটাগরিতে ৩৮-তম স্থান অর্জনকারী মাদরাসা ছাত্র আহসান হাবীব বলেন,আমার মোট প্রাপ্ত নম্বর (৭৪.২২) মানবিক ক্যাটাগরিতে ২৪-তম স্থান অধিকারীর চেয়ে বেশি (৭৩.৬২)। কিন্তু মাদরাসা ছাত্রদের জন্য আসন সংখ্যা কম হওয়ায় আমার ভর্তি অনিশ্চিত।
আন্তর্জার্তিক সম্পর্ক বিভাগে ছাত্রদের জন্য মোট আসন সংখ্যা ৩৩ ও ছাত্রীদের জন্য ২২। অন্যদিকে বাণিজ্য,মাদরাসা ও অন্যান্য এই ক্যাটাগরির ভর্তিচ্ছুদের জন্য আসন ছেলেদের জন্য ৮টি ও মেয়েদের জন্য ৫টি। একইভাবে,এই অনুষদের অধীন প্রত্নত্ত্ব,বাংলা,জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ,ইতিহাস, দর্শন- এই ৫টি বিভাগে মাদরাসা শিক্ষার্থীদেরকে আলাদা ক্যাটাগরিতে রেখে ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলে এসব ক্ষেত্রেও মাদরাসা শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয়েছে।
এছাড়া,ইংরেজি,নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকরা বিভাগে শুধু ছেলে ও মেয়ে-এই ২ ক্যাটাগরিতে ফলাফল প্রকাশ করা হলেও এসব ক্ষেত্রে সাক্ষাৎকারের সময় মাদরাসা ছাত্রদেরকে আলাদা ক্যাটাগরিতে রাখার সুযোগ থাকছে। অনুষদগুলোতে খোঁজ নিয়ে জানা যায়,শুধুমাত্র কলা ও মানবীকি অনুষদে এই ব্যতিক্রম নিয়ম অনুসরণ করা হচ্ছে।
এ ব্যাপারে ডেপুটি রেজিষ্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী বলেন,কোন ক্যাটাগরিতে কতজন নেয়া হবে,এ ব্যাপারে বিভাগগুলো স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। আমরা শুধু মোট আসন সংখ্যা ও ছেলে-মেয়েদের জন্য আসনের অনুপাত ঠিক করে দেই।
[b]ঢাকা, ৫মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শিক্ষা
জাবিতে ভর্তিযুদ্ধে বৈষম্যের শিকার মাদরাসা শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মন) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় বৈষম্যের শিকার হচ্ছেন মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীরা। তাদের অভিযোগ,এইচএসসি সনদধারী পরীক্ষার্থীদের মত মানবিক ও বিজ্ঞান ক্যাটাগরিতে বিবেচনা না করে তাদের জন্য বাণিজ্য ও অন্যান্য অথবা মাদরাসা,টেকনিক্যাল ও অন্যান্য এবং কিছু ক্ষেত্রে শধু মাদরাসা এই ৩ ক্যাটাগরিতে আলাদাভাবে আসন বরাদ্দ করা হয়েছে।





