জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা সকলেই প্রথম বর্ষের শিক্ষার্থী।

ছাত্রী উক্ত্যক্তের ঘটনায় চার শিক্ষার্থীকে মারধর করায় এ বহিষ্কারাদেশ দেয়া হয়েছে। একই সঙ্গে অধিকতর তদন্তের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বিষয়টি নিশি্চত করেন।

সাময়িক বহিষ্কার হওয়া তিন শিক্ষার্থী হলেন- নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সোয়ান, প্রত্নতত্ত্ব বিভাগের মাহিদ ও মার্কেটিং বিভাগের আহসানুজ্জামান শাওন। তিনজনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।

গেলো ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় সহপাঠীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় অর্থনীতি বিভাগের চার শিক্ষার্থীকে মারধর করেন অভিযুক্ত শিক্ষার্থীরা। এতে এক ছাত্রীসহ তিনজন গুরুতর আহত হন। ঘটনায় পরদিন অভিযুক্তদের শাস্তি চেয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন মারধরের শিকার শিক্ষার্থীরা।


জেড