একাত্তর টিভির ঘৃণ্য অপসাংবাদিকতা ও সাংবাদিকদেরকে হুমকি প্রদানের প্রতিবাদে নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোট । আজ সোমবারবিকেলে প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদ হাসান শান্ত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ ই জুন বুধবার রাত ১০টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শাখা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও মীর মোশারফ হোসেন হলের আবাসিক ছাত্র মহীতোষ রায় টিটুর নেতৃত্বে ছাত্রলীগের আরও আটজন নেতাকর্মী সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও বিডি নিউজ টুয়েরিন্টফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক শফিকুল ইসলামের উপর হামলা করে।শফিক বাংলাদেশ ছাত্র ইউনিনেন জাবি সাংসদের সহ-সাধারণ সম্পাদক ।

এর পরদিন ৯ই জুন এই সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ মানববন্ধন কর্মসূচির আযোজন করে।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৭১টিভির সাভার প্রতিনিধি মিঠুন সরকার। কিন্তু একাত্তর টিভি এই মানববন্ধনকে পূর্বে সাংবাদিক মিঠুন সরকারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হিসেবে প্রচার করে।

সাথেসাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অপসাংবাদিকতার প্রতিবাদ জানান সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও প্রথম আলোর জাবি প্রতিনিধি রাসেল রাব্বি এবং বাংলাদেশ প্রতিদিনের জাবি প্রদিনিধি শরিফুল ইসলাম।

এতে ক্ষিপ্ত হয়ে মিঠুন সরকার ওই দুই সাংবাদিককে মুঠোফোনে হুমকি প্রদান করে। উল্লেখ্য, মিঠুন সরকার নিতান্তই ব্যক্তিগত স্বার্থের জন্যই এমন হীনতার আশ্রয় নিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন হলুদ সাংবাদিকতার আশ্রয় নেয়ায় এবং এই মিথ্যা সংবাদ পরিবেশন করায় সাংবাদিকের ও একাত্তর টিভির ভাবমূর্তি যথেষ্ট ক্ষুণ্নহযেছে। অবিলম্বে মিঠুন সারকারকে অপসারণকরে এবং এমন মিথ্যা সংবাদ পরিবেশন করার দায় স্বীকার করে একাত্তর টিভিকে ক্ষমা চাওয়া উচিত।

এআই