রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে। চলবে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোর্শেদ উল আলম রনি এ তথ্য নিশ্চিত করে বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি আবেদন ফি অপবির্তিত রাখা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, চলতি শিক্ষাবর্ষে ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগের অধীনে ছয়টি ইউনিটে এক হাজার ২৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.brur.ac.bd পাওয়া যাবে।
এমএনজে





