ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সম্ভব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। চলতি বছর নভেম্বর মাসের ১৯-২৩ তারিখ পাঁচ দিনব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার বেলা সাড়ে ১১টায় কমিটির সভাপতি ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে তার তার নিজ কার্যালয়ে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
রেজিষ্টার এ এস এম আব্দুল লতিফ জানান, ভর্তি পরীক্ষার সময়সূচি চেয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ থেকে নির্দেশনা পাঠালে জরুরি এক বৈঠকে এ সম্ভব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এটি চূড়ান্ত করবেন।
সভায় প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা প্রমুখ উপস্থিত ছিলেন।
এমআইএস





